গিগা বিপর্যয়ের শব্দ আহত এক প্রজন্ম; আশংকাজনিত কাগজ চিবোচ্ছে!
প্রচন্ড থুৎকারে আমরা গিগার জন্ম দিয়েছি; আমাদের চিৎকার ছিটে বর্ণ ভাষা রঙের ভাঙা মূর্ততা এসে পড়েছে আগামীয় শাফেদ কাগজে, অথবা কাগজের মতো যা কিছু প্রোজ্জ্বল হা-মুখ, রক্তই তবে হউক সত্য—
গিগা বুলেটিন, ছিনালী বাজারের এল ই ডি সটাং জ্বলে প্রণীত হবে তোমার হাফ বয়েলড চোখ।—দেখার তামাম বাঁজাবিন্দু, রাত্রি প্ররোচিত সৌরখুন, ঐশ্বরিক লোগোকেন্দ্রিকতার প্রতিবাদে তোমাকেই আদরে যত্নে মাখাতে চেয়েছি আমাদের পবিত্র থুতু।
কবিতা : পাঠপরবর্তী খাসা খিল্লি; ফাকিং র্যাট, লেজের মতো পার্টিকুলার স্ট্রোক, পেইন্টিং সর্বস্বতা! জামা কাপড় সমস্ত ছেড়ে, ন্যাংটো, আমি শিশু হয়ে যাই,—রাস্তার পাশে কুকুরের মতো বাবা মা, গরীব নামের পদবী দিয়েছে ভারতবর্ষ। যোনিদ্বার থেকে ফিরে এসে ফের ফিরে যাই যোনিদ্বারে, ঘষামাজা করি; তৃপ্তির ভেজা মাথা ভেজা রঙ আঠালো বর্ণের কবিতা। ‘গিগা’ নামক দৈত্যের জিভ স্বাদ নিয়ে ফিরে যায়, আরেক আন্দোলন, অতএব রক্তাক্ত কামড়।
গিগা বুলেটিন, পঞ্চম সংখ্যা